শিরোনাম

কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীর ওই চিঠি হস্তান্তর করেন।

শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণাল জানায়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক করেন।

বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠককালে খালিলুর রহমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উদ্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রীর লেখা একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে বাংলাদেশে কাতারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

/জেএইচ/