শিরোনাম

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে প্রতারণা, আইএসপিআরের সতর্কবার্তা

সিটিজেন ডেস্ক
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে প্রতারণা, আইএসপিআরের সতর্কবার্তা

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র মিথ্যা ও ভুয়া আইনি নোটিশ দিয়ে জনগণকে হয়রানি করা হচ্ছে বলে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার (২০ মে) আইএসপিআরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল-করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র দেশের বিভিন্ন জেলার মানুষকে মিথ্যা ও ভুয়া আইনি নোটিশ দিয়ে হয়রানি করছে। এসব নোটিশে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে জেল-জরিমানা ও শাস্তির ভয়ভীতি দেখানো হচ্ছে।

আইএসপিআর জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ‘আইন নিয়ন্ত্রণ বিভাগ’ বা ‘ক্রাইম ইউনিট সেল’ নামে কোনো বিভাগ, শাখা বা সেল নেই। এছাড়া মন্ত্রণালয় এ ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করে না।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ইতোমধ্যেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়ছে আইএসপিআর। প্রতারক চক্রের এ ধরনের অপতৎপরতায় বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

/জেএইচ/