ইরানের স্পিকারের সঙ্গে হাফিজ উদ্দিনের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
শুক্রবার (৩ জুলাই) তেহরানে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে দুই স্পিকারের বৈঠকের ছবি প্রকাশ করে বলা হয়েছে, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আজ তেহরানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইসলামী পরামর্শ পরিষদের (ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি) স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন।
এতে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা মরহুম আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ উপলক্ষে ইরান সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও বাংলাদেশ প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানান স্পিকার গালিবাফ। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।
জাতীয় শোকের এ সময়ে বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইরান সরকার এবং ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ইরান ও বাংলাদেশের মধ্যে শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের নিবিড় যোগাযোগের ঐতিহ্য বিদ্যমান।
তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) সম্পাদনে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা ইরানের জনগণ এবং বৃহত্তর অঞ্চলের জন্য দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ সুগম করবে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশে সফরের জন্য ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
এর আগে, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরানে পৌঁছান। সেখানে পৌঁছালে বিমানবন্দরে তাকে এবং বাংলাদেশ প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানান ইরানের ইসলামী পরামর্শ পরিষদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবায়েই।

আলোচনায় চীনের অর্থনৈতিক করিডোর, বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ