কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চান চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদকে একটি কার্যকর ও প্রাণবন্ত জাতীয় সংসদ হিসেবে গড়ে তোলার আশাবাদ জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, সংসদে আলোচনার মাধ্যমে দেশের সব সমস্যার সমাধান করতে চাই। দেশের মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের প্রধান লক্ষ্য।
আসন্ন সংসদ অধিবেশন পরিচালনায় বিরোধী দল সহযোগিতা করবে– এমন আশা প্রকাশ করে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, আমরা চাই বিরোধী দল সংসদে গঠনমূলক ভূমিকা পালন করুক। তাদের যে কোনো যৌক্তিক সমালোচনা ও সহযোগিতাকে আমরা স্বাগত জানাবো।
নবগঠিত সংসদের কার্যক্রম ও আচরণবিধি কেমন হবে, সেই বিষয়েও বিস্তারিত ধারণাও দেন চিফ হুইপ। তিনি বলেন, আগামীকাল ১২ মার্চ থেকে জাতীয় সংসদের নতুন অধিবেশন শুরু হতে যাচ্ছে। নিয়ম অনুযায়ী, শুরুতে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন, তিনি স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অধিবেশনে সভাপতিত্ব করবেন। এরপর আনুষ্ঠানিকভাবে সংসদ অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে এবং সর্বসম্মতিক্রমে স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনীত হবেন।
ডেপুটি স্পিকার নির্বাচন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, এখন পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদের জন্য কোনো নাম বা প্রস্তাব দেওয়া হয়নি।