অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন–সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকা গত শনিবার (১৭ অক্টোবর) হঠাৎ করেই কিছু সময়ের জন্য অন্যরকম হয়ে ওঠে। আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে পড়েছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তাঁর সহযোগীরা। এ নিয়ে শনিবার থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা। এবার ইশরাক হোসেন ও তাঁর সহযোগীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বলেছেন, এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে যদি আইনের ব্যত্যয় পাওয়া যায়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ রোববার (১৮ আক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন কথা বলেন শফিকুল ইসলাম।