প্রথম আলোয় হামলা, ব্যর্থতার দায় নিলেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবীর

নিজস্ব প্রতিবেদক

ওসমান হাদির মৃত্যু ঘিরে দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকার ‘ব্যর্থ’ বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবীর খান।
ব্যর্থতার দায় স্বীকার করে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই হামলা ঠেকাতে তাদের ব্যর্থতার মধ্যে কোনো ‘যদি বা কিন্তু নেই’ বলেও মন্তব্য করেছেন সাবেক এই উপদেষ্টা।
ফাওজুল কবীর খান বলেন, ‘অগ্নিদগ্ধ হতে সংবাদপত্রটিকে বাঁচাতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় আমাদের। এখানে কোন যদি, বা কিন্তু নাই।’
গত বুধবার রাজধানীর কারওয়ানবাজারে দৈনিক প্রথম আলোর দগ্ধ ভবনে শিল্প প্রদর্শনী দেখতে গিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
ফাওজুল কবীর খান বলেন, ‘প্রথম আলো আক্রান্ত হয়েছে এটা দুঃখজনক হলেও এ ধরনের ঘটনা বিরল নয়। স্মর্তব্য, উগ্রপন্থিদের হাতে খোদ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিল আক্রান্ত হয়েছিল।’ তবে সংবাদপত্র রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে ‘অমার্জনীয়’ বলে বর্ণনা করেছেন তিনি।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেই তাগিদ দিয়েছেন ফাওজুল কবীর খান। তিনি বলেন, ‘আমাদের সামনে এগিয়ে যেতে হবে, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। কেবল উগ্রবাদীদের দোষারোপ করে এ থেকে নিস্তার পাওয়া যাবে না।’

সমাজে বিভাজনমূলক মনোভাব থেকে ‘বের হয়ে সংলাপের আহ্বান’ জানিয়ে তিনি বলেন, “আমাদের সময়ের সবচেয়ে ক্ষতিকর চিন্তা হল, ‘কেবল আমিই ঠিক এবং অন্যরা আমাদের প্রতিপক্ষ।’ এ ধারণা থেকে বের হয়ে আসতে হবে। শুরু করতে হবে সংলাপ সব বিরুদ্ধবাদীদের সাথে।”
দেশে ইসলামপন্থি বা উগ্রবাদীদের ওপর নৃশংসতার অভিযোগ রয়েছে এবং প্রগতিশীলদের বিরুদ্ধে ‘সম্মতি উৎপাদন’-এর অভিযোগ আছে জানিয়ে তিনি সাংবাদিক শফিক রেহমানের বক্তব্যও উদ্ধৃত করেন।
পোস্টে তিনি বলেন, ‘আবারও প্রথম আলোয় উগ্রবাদীদের অগ্নিসংযোগের নিন্দা জানাচ্ছি ও এটা প্রতিহত করতে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার দায় স্বীকার করছি।”
অন্তর্বর্তী সরকারে বিদ্যুৎ ও জ্বালানি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন ফাওজুল কবির খান।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর গত ১৮ ডিসেম্বর রাত পৌনে ১১টার দিকে একদল হামলাকারী প্রথম আলো কার্যালয়ে হামলা চালায়। তারা শাটার ও কাচের দরজা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একই রাতে দ্য ডেইলি স্টার ভবনেও হামলা হয়। এছাড়া সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এবং পরদিন উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
হামলার কারণে ১৯ ডিসেম্বর প্রথমবারের মতো প্রথম আলোর ছাপা সংস্করণ প্রকাশিত হয়নি এবং অনলাইন সংবাদপ্রবাহ সাময়িকভাবে বন্ধ থাকে। তবে ১৭ ঘণ্টার মধ্যে অনলাইন কার্যক্রম পুনরায় শুরু হয় এবং ২০ ডিসেম্বর সকালে ছাপা পত্রিকা প্রকাশিত হয়।
বুধবার বসন্তের সকালে দগ্ধ ভবনে ‘আলো’ শিরোনামে শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। শিল্পী মাহবুবুর রহমানের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সংবাদপত্রের মালিক, সম্পাদক, সাংবাদিক নেতা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।