শিরোনাম

আগামী সপ্তাহেই মিলবে ভারতীয় ভিসা, আশাবাদী প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
আগামী সপ্তাহেই মিলবে ভারতীয় ভিসা, আশাবাদী প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভারতকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশিদের জন্য মেডিকেল, বিজনেস ভিসা চালুর কথা বলা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ‘হয়তো আগামী সপ্তাহেই ভারতীয় ভিসা চালুর বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।’

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রুটিন বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর ফলপ্রসূ হয়েছে। সফরে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়। যার ভিত্তিতে আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা চালুর বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে ভারত।’

আগামী সপ্তাহেই মিলবে ভারতীয় ভিসা, আশাবাদী প্রধানমন্ত্রীর উপদেষ্টা
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ‘ভালো মাইন্ডসেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশে এখন অপ্রাসঙ্গিক। তাদের আর বাংলাদেশে গুরুত্ব নেই। শেখ হাসিনার বিষয়ে জুডিশিয়াল প্রসেসে এগোনো হবে।’

/এফআর/