রমজানে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইশরাকের

নিজস্ব প্রতিবেদক

রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ভোগ্যপণ্যের বড় আমদানিকারক ও ব্যবসায়ী গোষ্ঠীকে উদ্দেশ্য করে তিনি এ হুঁশিয়ারি দেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, রমজানকে সামনে রেখে যারা কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি ও মূল্যবৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে—তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দেশের কয়েকটি শীর্ষ শিল্প ও ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘বসুন্ধরা, ফ্রেশ, সিটি, টিকে, নাবিল, এসিআই ইত্যাদি মজুতদার ও পাইকারদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিচ্ছি।’
ইশরাক আরও বলেন, ‘আমার নির্বাচিত সংসদীয় আসন থেকে সোজা করা শুরু হবে। এরপর যতদূর যেতে পারি, যাব। কোনো বড় নেতা, মন্ত্রী বা সরকারি কর্মকর্তা দিয়ে ক্ষমতা ব্যবহার করার সুযোগ নেই।‘
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নিম্নআয়ের মানুষ যদি রমজানে ঠিকমতো খাবার কিনতে না পারে, তাহলে দায়ীদেরও জবাবদিহির মুখোমুখি হতে হবে। সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সাধারণ মানুষ ঠিকমতো খেতে না পারলে, এই মাফিয়াদের বাড়িতেও রান্না হবে না—কথা দিলাম, ইনশাআল্লাহ।’