হামের প্রাদুর্ভাবে আরও ৬ শিশু মৃত্যু, মোট ১২৬৩

নিজস্ব প্রতিবেদক

হামের উপসর্গ নিয়ে দেশজুড়ে নতুন করে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৩ জনে। মঙ্গলবার (৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ ছয় শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে শুধু ঢাকা বিভাগেই পাঁচ শিশু এবং ময়মনসিংহ বিভাগে আরও এক শিশু মারা গেছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৪০০ জনের শরীরে নিশ্চিত হাম ও রোগের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (মঙ্গলবার) পর্যন্ত মোট ২ লাখ ৫৬ হাজার ৮৯৬ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৭ হাজার ৪২৮ শিশু। এসব শিশুর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।