শিরোনাম

তিন ধাপে পোষাক কারখানা ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
তিন ধাপে পোষাক কারখানা ছুটি ঘোষণা
পোশাক কারখানায় কর্মরত নারী শ্রমিকরা।

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়কে বাড়তি চাপ কমাতে তিন ধাপে পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৪ মে) বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২৫ মে মোট ৬৬৪টি কারখানায় ,২৬ মে সবচেয়ে বেশি ৭১৩টি কারখানা এবং ২৭ মে ২৫১টি কারখানায় ছুটি দেওয়া হবে।

সংগঠনটি জানিয়েছে, একদিনে বিপুলসংখ্যক শ্রমিকের ঢাকা ছাড়ার চাপ কমাতে এবং ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে এ পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে, ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

/এসবি/