ঢাকা-রিয়াদ রুটে বিমানের ২ ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ২ ফ্লাইট স্থগিত
প্রতীকী ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদগামী দুটি নির্ধারিত ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ফ্লাইটগুলো স্থগিত থাকবে। ফ্লাইট দুটি হলো– বিজি৩৩৯ ও বিজি৩৪০।

শনিবার (৯ অক্টোবর) বিমানের জনসংযোগ বিভাগ থেকে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘এই ফ্লাইটগুলোর যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিমান কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করছে এবং ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এই অনাকাঙ্ক্ষিত বিঘ্ন এবং ফ্লাইট স্থগিতের ফলে যাত্রী ও তাদের পরিবারের যে গভীর অসুবিধার সৃষ্টি হয়েছে, তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।’

বিজ্ঞপ্তিতে ভুক্তভোগী যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিমান বিক্রয় কেন্দ্রে (সেলস অফিস) যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী তথ্য পাওয়া মাত্রই তা বিমানে অফিশিয়াল ওয়েবসাইট ও যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করা হবে বলেও জানানো হয়।

/এফআর/