ভিয়েতনাম থেকে সেদ্ধ চাল আনছে সরকার

ভিয়েতনাম থেকে সেদ্ধ চাল আনছে সরকার
বিশেষ প্রতিনিধি

ভিয়েতনাম থেকে এক লাখ টন নন-বাসমতী সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার (১২ আগস্ট) অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভিয়েতনাম থেকে এক লাখ টন সেদ্ধ নন-বাসমতী চাল আমদানির সিদ্ধান্ত নেয় অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। চাল কেনার প্রস্তাব দেয় খাদ্য মন্ত্রণালয় থেকে। বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। প্রতি টন চালের দাম ধরা হয়েছে ৪১৬ মার্কিন ডলার। এতে সরকারের ব্যয় হবে ৫১৪ কোটি চার লাখ ৯৬ হাজার টাকা। ভিয়েতনামের সাউথার্ন ফুড করপোরেশন এই চাল সরবরাহ করবে।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত সরকার চাল আমদানি করেছে ৩০ হাজার ৭৬ টন। ১১ আগস্ট পর্যন্ত সরকারি গুদামে চাল মজুত রয়েছে ২০ লাখ ৮২ হাজার ৮৮২ টন।