শিরোনাম

পুলিশের ২১ কর্মকর্তার বদলি-পদায়ন

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
পুলিশের ২১ কর্মকর্তার বদলি-পদায়ন
বাংলাদেশ পুলিশের লোগো

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২১ জন কর্মকর্তাকে পদোন্নতি ও নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। আজ (২৮ জুন) রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত আইজিপি পদে চার কর্মকর্তাকে পদোন্নতি ও বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো: মুশফেকুর রহমানকে অতিরিক্ত আইজিপি করা হয়েছে। এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মাদ মোশাররফ হোছাইনকে সিআইডির অতিরিক্ত আইজিপি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। এরমধ্যে এপিবিএন-এর ডিআইজি প্রলয় চিসিমকে পিটিসি নোয়াখালীতে, সিআইডির ডিআইজি ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএন এর ডিআইজি করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে রংপুরের পিটিসিতে ডিআইজি হিসাবে বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামানকে র্যাবের অতিরিক্ত ডিআইজি, এসবির অতিরিক্ত ডিআইজি একেএম আক্তারুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) করা হয়েছে।

ময়মনসিংহের এবিপিএন এর অতিরিক্তি ডিআইজি কুতুব উদ্দীনকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার আল মামুনকে ময়মনসিংহ এবিপিএন-এর অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সারকে রাঙ্গামাটির পিএসটিসএর অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

এন্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল ওয়ারীশকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। কেএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। সিআইডির এসপি কাজী এহসানুল কবীরকে পুলিশ অধিদপ্তরের এসপি, এসবির এসপি জাহিদুর রহমানকে সারদার এসপি, এন্টিটেরিরিজম ইউনিটের এসপি সালমা সৈয়দ পলিকে রংপুর ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে। এসপি মর্যাদার শহীদুল ইসলামকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ টেলিকমের এসপি কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এসপি পদে বদলি করা হয়েছে।

/এমআর/