ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রবিবার থেকে পোস্টাল ভোটের নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম আগামী রবিবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। যা ৮ অক্টোবর পর্যন্ত চলবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠাকুরগাঁও-১ আসনের পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত থাকবে। এ সময়ের মধ্যে নির্বাচনে ভোটদানে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা ‘পোষ্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। এসব আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। এরপর ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদে এমপিদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতির শপথ নিলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরবর্তীতে গত ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) উক্ত আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিএনপির মনোনয়ন ফরম কিনলেন মির্জা ফখরুলের ভাই