মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক

ভিসার অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (২৬ সেপ্টেম্বর) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোষ্টে এ নির্দেশনা দিয়েছে মার্কিন দূতাবাস।
পোষ্টে বলা হয়েছে, একটি মার্কিন ভিসা যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা দেয় না। দেশটিতে প্রবেশের সময় কত দিন অবস্থান করা যাবে এবং কী কী শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।

এতে বলা হয়েছে, কেউ যদি অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন কিংবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়-এমন কোনও কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে তার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। তাই ভিসার শর্ত ও অনুমোদিত সময়সীমা যথাযথভাবে মেনে চলার দায়িত্ব ভিসাধারীর নিজের।