যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধানমন্ত্রী তারেক রহমানেন সরকারি বাসভবন হিসেবে বেছে নেওয়া হয়েছে। সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে এটা করা হয়েছে।
বর্তমানে যমুনায় সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস থাকছেন। গৃহায়ণ ও গণপূর্ণ মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, তিনি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) যমুনা ত্যাগ করবেন।
এর আগে, সরকারি আবাসন পরিদপ্তর বুধবার (২৪ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দের কাজ শেষ করেছে।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী গত সোমবার গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী যমুনায় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। সাবেক প্রধান উপদেষ্টা এ মাসেই বাসা ছাড়বেন। কিছু সংস্কারকাজ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী সেখানে ওঠবেন।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে জাতীয় সংসদ ভবন এবং শেরেবাংলা নগর এলাকায় বসবাসের জন্য দেখা হয়েছিল। তবে সময়ের স্বল্পতা এবং অন্যান্য কয়েকটি কারণে এই দুটি এলাকা শেষ পর্যন্ত বিবেচনায় আনা হয়নি বলে জানিয়েছে গণপূর্ণ মন্ত্রণালয়।
বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে নিজের বাসায় থাকছেন। সেখান থেকে তিনি আবদুল গণি রোডের সচিবালয় এবং তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন।