প্রধানমন্ত্রীর শুভেচ্ছার জবাবে যা বললেন নরেন্দ্র মোদি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
প্রধানমন্ত্রীর শুভেচ্ছার জবাবে যা বললেন নরেন্দ্র মোদি
তারেক রহমান ও নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর এক্স অ্যাকাউন্ট @trahmanbnp থেকে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

সেখানে তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। জন্মদিনে আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবার সঙ্গে সব সময় সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল বজায় থাকুক- এই কামনা করি।’

এর জবাবে নরেন্দ্র মোদি তার এক্স অ্যাকাউন্ট @narendramodi থেকে লেখেন, ‘আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে মোদির এই বার্তাটি শেয়ার করা হয়েছে।

/জেএইচ/