প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি
প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকায় ফেরার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে তার ও সফরসঙ্গীদের দেশে ফিরতে বিলম্ব হচ্ছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় ৩টা) ফ্লাইটটির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও উড্ডয়নের প্রস্তুতিকালে ত্রুটি ধরা পড়ে।

প্রধানমন্ত্রীর সফরের সংবাদ সংগ্রহে জাপানে যাওয়া সাংবাদিক জাহিদুল ইসলাম বিষয়টি সিটিজেন জার্নাল টোয়েন্টিফোরকে নিশ্চিত করে বলেন, উড়োজাহাজটির মেরামতের কাজ চলছে। এতে আরও আধা ঘণ্টা সময় লাগতে পারে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি শনাক্ত হয়। এ সময় ফ্লাইটের ক্যাপ্টেন ইমামুল যাত্রীদের ধৈর্য ধরার অনুরোধ জানান।

তিনি বলেন, প্রকৌশলীরা ত্রুটি মেরামতের কাজ করছেন।

সর্বশেষ খবর অনুযায়ী, উড়োজাহাজটি এখনো নারিতা বিমানবন্দরেই অবস্থান করছে।তবে ত্রুটি মেরামত শেষে ফ্লাইটটি কখন ঢাকার উদ্দেশে রওনা হবে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

/এসবি/