শিরোনাম

দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী
দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান।

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বস্ত্র বিতরণ করেন তিনি। এর মধ্য দিয়ে গরীব ও দুস্থদের মাঝে সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কর্মসূচি শুরু হয়।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান উপস্থিত ছিলেন।

আজ দিনব্যাপী প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ ১৬ টি স্পটে এই ধরনের কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

/এসবি/