সংসদে উত্তেজনার পর আদালতে হাতকড়া পরা জিয়াউল আহসান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সংসদে উত্তেজনার পর আদালতে হাতকড়া পরা জিয়াউল আহসান
আদালত প্রাঙ্গণে হাতকড়া পরিহিত জিয়াউল আহসান

মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালতে হাজির করার সময় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাতকড়া না পরানোর ঘটনায় জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর ক্ষোভ প্রকাশ করেছিলেন। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জিয়াউল আহসানকে আজ সোমবার (১৬ নভেম্বর) শুনানির জন্য হাতকড়া ও হেলমেট পরিয়ে আদালতে আনা হয়।

একই মামলার শুনানির জন্য হেলমেট ও হাতকড়া পরিয়ে কারাগার থেকে সকালে আদালতে আনা হয় আরও ১০ আসামিকে। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন।

ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের শুনানির দিন ধার্য রয়েছে।

ট্রাইব্যুনালে আনা অপর আসামিরা হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

প্রিজনভ্যান থেকে নামানোর পর দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া অন্য আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। তাদের বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

/আরএ/