আসছে টানা ৭ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আসছে টানা ৭ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা
ছবি: সিজেডএন গ্রাফিক্স

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় বরাদ্দ রয়েছে মাত্র দুই দিন। তবে একটু হিসাব কষে নৈমিত্তিক ছুটি নিতে পারলেই চাকরিজীবীদের সামনে খুলতে পারে টানা ৭ দিনের এক দীর্ঘ অবকাশের সুযোগ। যদিও ঐচ্ছিক ছুটি সবার জন্য নয়। এটি শুধু হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে থাকছে সাধারণ ছুটি। সপ্তাহের মাঝখানে দু’দিন সরকারি ছুটি থাকায় ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস-আদালত স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে।

এর সঙ্গে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও দুই দিনের ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। ১৮ অক্টোবর, রবিবার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর, সোমবার মহাষ্টমী উপলক্ষে এ ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে। তবে কর্মজীবীরা যদি কর্মক্ষেত্র থেকে ওই বিশেষ দিনটিতে (বৃহস্পতিবার) একদিনের সিএল (নৈমিত্তিক ছুটি) বা অতিরিক্ত ছুটি মিলিয়ে নিতে পারেন, তবেই কেল্লাফতে! কারণ এর পরের দু’দিন অর্থাৎ ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে ১৮ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত টানা ৭ দিনের এক দীর্ঘ অবকাশ পাবেন তারা।

তবে সরকারি দপ্তরগুলোতে এই সুযোগ কাজে লাগানো সহজ হলেও দেশের সব পেশাজীবীদের ক্ষেত্রে হিসাবটা এক নয়

শিক্ষাপ্রতিষ্ঠান

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বর্ষপঞ্জি মেনে ছুটির দিন নির্ধারণ করা হবে। ফলে সেখানে ছুটির পরিধি আরও ভিন্ন হতে পারে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সরকারি সাধারণ ছুটির দিনগুলোতে মূল লেনদেন বন্ধ থাকলেও অনলাইন ব্যাংকিং, কার্ড ও এটিএম বুথ সেবা যথারীতি চালু থাকবে।

জরুরি সেবা

হাসপাতাল, ফায়ার সার্ভিস, পুলিশ, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের মতো জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলোতে কর্মরতদের জন্য ছুটির দিনেও স্বাভাবিক ডিউটি বজায় থাকবে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও প্রয়োজন অনুযায়ী দায়িত্ব সামলাতে হবে।

অতএব, উৎসবের এই মৌসুমে টানা পাঁচ দিনের সফর বা বিশ্রামের পরিকল্পনা যারা করছেন, তারা এখনই ক্যালেন্ডার দেখে ছুটি পাসের প্রস্তুতি সেরে নিতে পারেন!

/জেএইচ/