শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন, প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন, প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের বাৎসরিক ছুটির সূচিতে সংশোধন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নির্ধারিত তারিখ পরিবর্তন করে নতুন দিন ঘোষণা করে রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের পর্যালোচনার ওপর ভিত্তি করে গত ২০ মে নির্ধারিত ছুটির তালিকায় এই আংশিক পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষের সূচিতে ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) ছুটি নির্ধারণ করা হয়েছে।

পূর্বনির্ধারিত বর্ষপঞ্জি অনুযায়ী এই ছুটি ২৪ সেপ্টেম্বর পালন করার কথা ছিল। তবে এই জাতীয় ধর্মীয় অনুষ্ঠানগুলোর চূড়ান্ত ছুটি যথারীতি চাঁদ দেখার ওপর নির্ভরশীল থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।