ন্যায়বিচার নিশ্চিতে পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

সিজেডএন ডেস্ক

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলা তদন্তে তদারকি বাড়ানো এবং দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) পুলিশ সদর দপ্তরে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত মে মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম।
সভায় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা। পুলিশ সদর দপ্তর থেকে অংশ নেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় অতিরিক্ত আইজি মামলা তদন্তে আরও কার্যকর তদারকির নির্দেশ দিয়ে বলেন, পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা এবং সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও তিনি নির্দেশনা দেন।
দুই দিনব্যাপী মাসিক অপরাধ পর্যালোচনা সভার প্রথম দিনে মেট্রোপলিটন পুলিশ ও রেঞ্জ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। দ্বিতীয় দিনে বিশেষায়িত ইউনিটগুলোর কর্মকর্তারা সভায় যুক্ত হন।
সভায় মে মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন, মামলা তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি, দণ্ডপ্রাপ্তির হার এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা করা হয়।