বুড়িগঙ্গা বাঁচাতে গিয়ে ধলেশ্বরীও শেষ হওয়ার পথে: জিল্লুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০১৭ সালে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ট্যানারি শিল্পকারখানাগুলো সাভারের হেমায়েতপুরে সরিয়ে নেওয়া হয়। হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের অন্যতম যুক্তি ছিল বুড়িগঙ্গা নদীকে দূষণ থেকে বাঁচাতে হবে। এখন প্রায় ১০ বছর পরে বুড়িগঙ্গাও শেষ, ধলেশ্বরীও শেষ হওয়ার পথে বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ।
শনিবার (৬ জুন) পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘বাংলাদেশের চামড়াশিল্পের ভবিষ্যৎ কি ফিকে হয়ে আসছে?- শীর্ষক একটি নীতি আলোচনায় এ কথা বলেন তিনি।
হোসেন জিল্লুরের সঞ্চালনায় ওয়েবিনারে বক্তব্য দেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, কৃষি অর্থনীতিবিদ এম এ সাত্তার মণ্ডল প্রমুখ।
চামড়া খাতের ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) চেয়ারম্যান মো. টিপু সুলতান; ফুটওয়্যার, লেদার গুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো. নাসির খান এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ।
ওয়েবিনারে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, অর্থনীতিতে আমরা একটি সন্ধিক্ষণে আছি। এই বাস্তবতায় নতুন প্রবৃদ্ধির চালক ছাড়া দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ফিকে হয়ে যাবে। সে ক্ষেত্রে চামড়া ও চামড়াজাত পণ্য অন্যতম বড় চালক হতে পারে।
তিনি বলেন, এমন বাস্তবতায় দুটি কাজ করা জরুরি হয়ে গেছে। এক. চামড়া শিল্পনগরীর দূষণ বন্ধে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) ঠিক করাসহ অন্যান্য উদ্যোগ নেওয়া। দুই. হাজারীবাগে থাকা ট্যানারিমালিকদের জমির যথাযথ ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া।
হোসেন জিল্লুর রহমান বলেন, চামড়া শিল্পনগরীকে বিসিকের অধীনে নেওয়া ভুল একটা সিদ্ধান্ত ছিল। এখন এটিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীনে নেওয়ার আলোচনা হচ্ছে। এই কাজ আগামী এক বছরের মধ্যে অবশ্যই শেষ করা উচিত হবে।
বন্ধ কলকারখানা চালুসহ অর্থনীতি চাঙা করতে সম্প্রতি ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই প্যাকেজের অধীনে বন্ধ শিল্প ও সেবা খাতের জন্য ২০ হাজার কোটি টাকার একটি প্রাক্-অর্থায়ন স্কিম রয়েছে।
তিনি বলেন, ঘোষিত তহবিলের নির্ধারিত আওতায় চামড়া খাতও রয়েছে। ফলে এই তহবিলের সুযোগ নেওয়ার মাধ্যমে চামড়া খাতে বড় রকমের গতি দেওয়া সম্ভব।

নবায়নযোগ্য জ্বালানিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি