উপসচিবের স্বাক্ষর জালিয়াতি করে নিয়োগপত্র, চাকরিপ্রার্থীদের সতর্ক করলো মন্ত্রণালয়

বিশেষ প্রতিনিধি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র তৈরি করেছে একটি চক্র। চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে চক্রটি সক্রিয় রয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রবিবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর জাল করে মো. রেদুয়ান আহম্মেদ নামের এক ব্যক্তিকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার একটি ভুয়া অফিস আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে মাধ্যমে ছড়ানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ১০ আগস্ট তারিখের ওই ভুয়া আদেশে বলা হয়, জনবল সংকট মোকাবিলায় বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে রাজস্ব খাতে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং নিয়োগটি ১১ আগস্ট থেকে কার্যকর হবে। কিন্তু প্রশাসন-১ শাখা থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র বা অফিস আদেশ জারি করা হয়নি।
সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ এবং যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষা ছাড়া সরাসরি সরকারি চাকরি দেওয়ার কোনো সুযোগ নেই। তাই চাকরির প্রলোভনে পড়ে কোনো অসাধু চক্রের সঙ্গে আর্থিক লেনদেন বা চুক্তি না করার জন্য চাকরিপ্রার্থীদের বিশেষভাবে সতর্ক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শেখ হাসিনাকে ফেরত পাঠানো ইস্যুতে আটকে গেল প্রধানমন্ত্রীর ভারত সফর