নারীদের ওপর নিপীড়নের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের

নিজস্ব প্রতিবেদক

নারীদের ওপর নিপীড়নের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত এবং শান্তি প্রক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘উইম্যান, পিস অ্যান্ড সিকিউরিটি’ (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্কের বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান।
ফিলিপাইন, ইতালি এবং জাতিসংঘ নারী সংস্থা (ইউএন উইম্যান) যৌথভাবে বৈঠকটির আয়োজন করে। নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাব গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বৈঠকে এর বাস্তবায়ন ও জবাবদিহিতার ওপর মূল আলোকপাত করা হয়।
২০০০ সালে নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে এই প্রস্তাবের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা স্মরণ করে শামা ওবায়েদ শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তগুলোতে নারীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি নারীদের নেতৃত্বে প্রাথমিক সতর্কতা ও মধ্যস্থতা প্রচেষ্টা জোরদার করা, শান্তি আলোচনায় আরও বেশি নারী অন্তর্ভুক্ত করা এবং জলবায়ু ও মানবিক পদক্ষেপে ডব্লিউপিএস অ্যাজেন্ডাকে অন্তর্ভুক্ত করার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে তাদের দ্বিতীয় ‘ডব্লিউপিএস ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ প্রস্তুত করছে।
এছাড়া, নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত অপব্যবহারের বিষয়গুলো মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশ নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’ তুলে ধরেন তিনি। একই সাথে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোকে এর আসন্ন ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।

সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনতে কাজ করছে মন্ত্রণালয়: শামা ওবায়েদ