শিরোনাম

বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে সরকার: বিমান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে সরকার: বিমান প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (৭ মে) বগুড়া বিমানবন্দর পরিদর্শন শেষে এই তথ্য জানান তিনি।

তিনি বলেন, আন্তর্জাতিক মানের রানওয়ে নির্মাণ করা হলে দেশি ও বিদেশি উড়োজাহাজ অবতরণ করতে পারবে। পাশাপাশি আধুনিক কার্গো সুবিধা চালু হলে উত্তরাঞ্চলের কৃষি ও শিল্পখাত সরাসরি উপকৃত হবে।

এর আগে, সকাল সাড়ে ১০টায় বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে বগুড়া বিমানবন্দর পরিদর্শনে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

/এসবি/