রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা পড়েছে ৩টি: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র পেয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা পড়েছে।’
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজ দপ্তরের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব এ কথা জানান। এদিন রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে ইসি।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। সংসদ সচিবালয় থেকে উনাদের একজন প্রতিনিধি থাকবেন। তারা প্রার্থীদের স্বাক্ষর যাচাই করবেন।’
অলি আহমদের দুটি মনোনয়নপত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো আমাদের বিষয় না। আমরা বাছাই করবো। প্রথমটা যদি বাতিল হয়, তখন দ্বিতীয়টা বাছাই করবো।’
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন হবে।
উল্লেখ্য, রাষ্ট্রপতির পদ থেকে গত ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে ইসিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়।

মন্ত্রিসভায় রদবদলের আভাস: এলজিআরডিতে আলোচনায় সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি