শিরোনাম

বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক
বাংলাদেশের পতাকা

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গুলশানস্থ কাতার দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে তিনি এ শোকবার্তায় স্বাক্ষর করেন।

এ সময় তিনি শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। সেইসঙ্গে বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে কাতার সরকার, রাজপরিবার ও কাতারের জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন।

বাংলাদেশ কাতারে সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ, আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থানীয় সরকারমন্ত্রী জানান, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সরকার আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে।

সেইসঙ্গে কাতারের আমির, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহা সফর করবে বলেও জানান তিনি।

/জেএইচ/