জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বহুল প্রতীক্ষিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
উদ্বোধন শেষে জুলাই শহীদদের স্মরণ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রী ও সাবেক প্রধান উপদেষ্টা জাদুঘরের বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শন করেন।
আজ জাদুঘরটি বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানিয়েছেন। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
দর্শনার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে জাদুঘরে প্রবেশের স্লট বুকিং করতে হবে। সাইনআপ করে স্লট বুকিং করে টিকেট কিনতে হবে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ৬ আগস্ট থেকে জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। তবে একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থী এলে ব্যবস্থাপনা কঠিন হতে পারে। এজন্য নির্দিষ্ট সময়ভিত্তিক (স্লট) প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। তাই দর্শনার্থীদের আগে থেকে অনলাইনে বুকিং করতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস আজ