পদত্যাগের নির্দেশ এলে দেশবাসীকে দ্রুত জানানো হবে: ইশরাক

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পদত্যাগের নির্দেশ এলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে দেশবাসীকে জানানো হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ধরনের সিদ্ধান্তের বিষয়ে তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে তথ্য যাচাইয়ের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী এসব কথা জানান।
ওই পোস্টে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন লেখেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রিপরিষদের কোনো সদস্যের পদত্যাগ বা অন্য কোনো নির্দেশ এলে তা প্রথাগতভাবে বাধ্যতামূলক কিংবা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যায়। তাই এ-সংক্রান্ত কোনো তথ্য তৃতীয়, চতুর্থ বা আরও দূরবর্তী কোনো ব্যক্তির মাধ্যমে যাচাই করার প্রয়োজন নেই।
তিনি আরও লেখেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় অথবা তার নিজের ক্ষেত্রে এ ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে, ইনশাআল্লাহ।
এর আগে, গত শনিবার মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেওয়া নিয়ে বিতর্কের মুখে পড়েন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ঘটনায় মন্ত্রিসভা থেকে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে গতকাল রবিবার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়।
তবে এ বিষয়ে প্রতিমন্ত্রী ইশরাক গণমাধ্যমকে বলেন, এটা গুজব। এর কোনো সত্যতা এখনো নেই। এমন কোনো সিদ্ধান্ত যদি নেওয়া হয়, তখন এমন উড়ো খবরের মাধ্যমে আসবে না। অবশ্যই সেটা অফিশিয়ালি জানানো হবে। প্রেস কনফারেন্সের মাধ্যমে আসবে। গুজবে কান না দিতে সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশকে গুজব বললেন ইশরাক