শিরোনাম

কূটনীতিক সেজে প্রতারণা, সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
কূটনীতিক সেজে প্রতারণা, সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস
ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাসের লোগো

যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রোফাইলের মাধ্যমে প্রতারণার বিষয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোষ্টে এ নির্দেশনা দিয়েছে মার্কিন দূতাবাস।

অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া মার্কিন দূতাবাসের পোষ্ট
অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া মার্কিন দূতাবাসের পোষ্ট

পোষ্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সাবধান থাকুন। দূতাবাসের কর্মীরা অনলাইনে কখনোই আপনার কাছে অর্থ, গিফট কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না। সাড়া দেবেন না। টাকা পাঠাবেন না।

/এসবি/