সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশ

সিটিজেন ডেস্ক

দেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আবারও সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের দেওয়া সাময়িক ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় সোমবার (১ জুন) থেকেই এ সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়েছে। নতুন এ নির্দেশনার ফলে শুধু ব্যবসা প্রতিষ্ঠানই নয়, সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা এবং চলমান ও অনুষ্ঠিতব্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে।
বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশটি ইতোমধ্যে দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নিয়ম কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার কথা বিবেচনা করে সাময়িকভাবে এ সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল। উৎসবের বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবারও আগের সময়সূচি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নতুন নির্দেশনা অনুযায়ী, রাত ১০টার পরিবর্তে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যে তাদের কার্যক্রম সম্পূর্ণ শেষ করতে হবে। পাশাপাশি অপচয় রোধ ও বিদ্যুৎ ব্যবহার সাশ্রয়ী করতে বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে আয়োজিত বাণিজ্য মেলা ও যেকোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্তৃপক্ষকে এ আদেশ কঠোরভাবে বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে।