শিরোনাম

জুলাই যোদ্ধা সুজনের নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
জুলাই যোদ্ধা সুজনের নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার
আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদল আহত জুলাই যোদ্ধা মো. সুজনের ঢাকার কেরানীগঞ্জের বাসায়

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা মো. সুজনের নবজাতক শিশুকন্যা সাইফা নুর সুবহার জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার দুপুরে (২৮ জুলাই) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল আহত জুলাই যোদ্ধা মো. সুজনের ঢাকার কেরানীগঞ্জের বাসায় গিয়ে এ উপহার তুলে দেন।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন- ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ আরও অনেকে।

প্রতিনিধি দলটি মো. সুজনের নবজাতক শিশুকন্যা সাইফা নুর সুবহার খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষে উপহার প্রদান করেন। এছাড়া তারা মো. সুজনের শারীরিক অবস্থা এবং পরিবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন।

প্রসঙ্গত, বাংলাদেশে গত দেড় দশকে গুম, খুন, পঙ্গুত্ব ও রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছেন হাজারো মানুষ। দীর্ঘায়িত হয়েছে স্বজন হারানোর তালিকা। দিনের পর দিন কষ্টে কেটেছে অনেক নেতা-কর্মীর জীবন। ভুক্তভোগী এই মানুষদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিশেষ সেল ‘আমরা বিএনপি পরিবার’ গঠন করা হয়। রাজনীতির বাইরে গিয়ে বর্তমানে এটি দেশের অন্যতম সামাজিক ও মানবিক সংগঠনে পরিণত হয়েছে। এ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

/জেএইচ/