শিরোনাম

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সিটিজেন ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
রবিবার রাতে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প হয়। এতে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভুটানের পুনাখার ৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

বাংলাদেশ ছাড়াও ভুটান, ভারত ও চীনে ভূমিকম্প অনুভূত হয়েছে।

/বিবি/