শিরোনাম

২৩ জেলায় নিয়োগ দেবে আকিজ গ্রুপ, থাকছে আবাসন সুবিধা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
২৩ জেলায় নিয়োগ দেবে আকিজ গ্রুপ, থাকছে আবাসন সুবিধা
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ ট্যোবাকো কোম্পানি লিমিটেড। আইটি কাম ডাটা অ্যানালিস্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। ২৯ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ০৬ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: আইটি কাম ডাটা অ্যানালিস্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সাইন্সে ডিপ্লোমা

অন্যান্য যোগ্যতা: এইচআর ও সেলস সফটওয়্যার সিস্টেমের কার্যকর পরিচালনা ও তদারকিতে দক্ষতা।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা, গাজীপুর, সাভার, ময়মনসিংহ, টাঙ্গাইল,নেত্রকোণা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, হাটহাজারী, কক্সবাজার, বরিশাল, মাদারীপুর, খুলনা, যশোর, ফরিদপুর, রাজশাহী, বগুড়া, রংপুর।

বেতন: মাসিক বেতন শিক্ষানবিশকালে ১৭,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ১৮,০০০ টাকা।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, চিকিৎসা সেবা, ইন্টারনেট বান্ডেল,ব্যাচেলর আবাসন সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

/এমআর/