মো. সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

শেয়ার কারসাজির অভিযোগ তুলে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে মিছিল শুরু হয়ে পল্টনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বিক্ষোভকারীরা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
বক্তারা বলেন, জনপরিসরে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, ‘সংবিধানের ৫১ অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তির কথা আছে। তবে রাষ্ট্রপতি হওয়ার আগের কোনো কর্মকাণ্ড এ সুরক্ষার আওতায় পড়ে না। ফলে ২০১৭ সালে ইসলামী ব্যাংকের দায়িত্ব পালনের সময় শেয়ার কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগে সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত, মামলাসহ গ্রেপ্তারের সুযোগ রয়েছে। তিনি রাষ্ট্রপতি হওয়ার আগেই ফৌজদারি অপরাধ করেছেন। এজন্য তাকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতিতে সাবেক রাষ্ট্রপতির কোম্পানিও জড়িত