শিরোনাম

বেসরকারি সংস্থায় ৩৬২ পদে চাকরি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বেসরকারি সংস্থায় ৩৬২ পদে চাকরি
আর্স বাংলাদেশ। ছবি: সিজেডএন গ্রাফিক্স

খুলনা বিভাগের সব জেলায় জনবল নিয়োগ দিচ্ছে বেসরকারি সংস্থা ‘আর্স বাংলাদেশ’। সংস্থাটি বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৬২ জনকে নিয়োগ দেবে। ইতোমধ্যেই আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আর্স বাংলাদেশ

পদের নাম: জোনাল ব্যবস্থাপক

পদসংখ্যা:

বেতন: আলোচনা সাপেক্ষে

পদের নাম: আঞ্চলিক ব্যবস্থাপক

পদসংখ্যা: ১০

বেতন: শিক্ষানবিশকালে ৪৫,০০০ টাকা। স্থায়ীকরণের পর সংস্থার বেতনকাঠামো অনুযায়ী প্রাপ্য হবেন।

পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক

পদসংখ্যা: ১০০

বেতন: শিক্ষানবিশকালে ৩০,০০০ টাকা। স্থায়ীকরণের পর সংস্থার বেতনকাঠামো অনুযায়ী প্রাপ্য হবেন।

পদের নাম: শাখা হিসাবরক্ষক

পদসংখ্যা: ৫০

বেতন: শিক্ষানবিশকালে ৩০,০০০ টাকা। স্থায়ীকরণের পর সংস্থার বেতনকাঠামো অনুযায়ী প্রাপ্য হবেন।

পদের নাম: ক্রেডিট অফিসার

পদসংখ্যা: ২০০

বেতন: শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা। স্থায়ীকরণের পর ২৮,৪৫০ টাকা।

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ড ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসেবা, বিবাহ ভাতা, পিতৃত্ব ভাতা, প্রণোদনা ভ্রমণ এবং স্বল্প খরচে একক আবাসিক সুবিধা।

আবেদনের নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি বা ডাক/কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, আর্স বাংলাদেশ, বাড়ি নং-২৩০, কিসমত নওয়াপাড়া, উপশহর, যশোর-৭৪০০।

আবেদন ফি: ১০০ টাকা।

আবেদন শেষ: ৩১ আগস্ট ২০২৬

/জেএইচ/