শিরোনাম

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে মিনিস্টার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে মিনিস্টার
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটি সেলস অফিসার ও সেলস এক্সিকিউটিভ পদে ২০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। গত ৩০ জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড

পদের নাম: সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ

পদসংখ্যা: ২০

শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন স্নাতক পাস

অন্যান্য যোগ্যতা: নির্ধারিত এলাকায় ব্র্যান্ডের প্রচারণামূলক কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: কক্সবাজার, কুমিল্লা, ঢাকা (আশুলিয়া, সাভার), গাজীপুর, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, নোয়াখালী, শরীয়তপুর ও সুনামগঞ্জ।

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: টি/এ, ডি/এ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, মোটরসাইকেল ভাতা, বিক্রয় সংক্রান্ত প্রণোদনা ও বকেয়া আদায়ের ওপর কমিশনসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও সুবিধা।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ২৯ আগস্ট ২০২৬।

/জেএইচ/