শিরোনাম

২ এলাকায় আকিজ গ্রুপে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
২ এলাকায় আকিজ গ্রুপে চাকরির সুযোগ
আকিজ ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড। ছবি: সংগৃহীত

আকিজ ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড (আকিজ গ্রুপ) অফিসার/সিনিয়র অফিসার (এইচআর ও অ্যাডমিন) পদে নিয়োগ দিচ্ছে। ২৮ মার্চ থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। নির্বাচিতরা মাসিক ৩৫ হাজার টাকা বেতনসহ অন্যান্য সুবিধা পাবেন।

পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার (এইচআর ও অ্যাডমিন)

পদসংখ্যা: নির্ধারিত নয়পদ সংখ্যা: ১টি

আবেদন করার মাধ্যম: অনলাইন

অফিশিয়াল ওয়েবসাইট: https://akij.net/index.html

শিক্ষাগত যোগ্যতা: এইচআরএম/ম্যানেজমেন্ট বা প্রাসঙ্গিক বিষয়ে এমবিএ/পিজিডি

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর

অন্যান্য যোগ্যতা: এইচআর অপারেশনস, বিশেষ করে ট্যালেন্ট অ্যাকুইজিশন ও বেনিফিট অ্যাডমিনিস্ট্রেশনে ভালো অভিজ্ঞতা। শ্রম আইন, শ্রম বিধি এবং শাস্তিমূলক পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান। কোম্পানির বিভিন্ন প্রশাসনিক ও ব্যবসায়িক প্রতিবেদন প্রস্তুত করার দক্ষতা। পরিবহন সংক্রান্ত কমপ্লায়েন্স এবং নিয়মকানুন সম্পর্কে জ্ঞান। এমএস অফিস (ওয়ার্ড এবং এক্সেল) এবং এইচআরআইএস-এ পারদর্শিতা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল: ঢাকা (মগবাজার, দক্ষিণ কেরানীগঞ্জ)

বেতন: ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট-ফান্ড, গ্র্যাচুইটি, কর্মচারিদের সন্তানদের জন্য শিক্ষা প্রণোদনা এবং পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য পরিষেবা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে https://bdjobs.com/h/details/1470821?ln=1 ক্লিক করুন।

/এমএ/