ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাসে চাকরি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাসে চাকরি
ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাস

বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: সুইজারল্যান্ড দূতাবাস, ঢাকা, বাংলাদেশ

পদের নাম: ড্রাইভার

চাকরির ধরন: ফুল-টাইম

কর্মস্থল: ঢাকা (প্রয়োজনে দেশের অন্যান্য জেলায় যাতায়াত করতে হতে পারে)

মূল দায়িত্ব: দূতাবাসের কর্মকর্তা, প্রতিনিধি ও অতিথিদের নিরাপদ এবং সময়মতো যাতায়াত নিশ্চিত করা। নির্ধারিত যানবাহনের দৈনন্দিন যত্ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ পর্যবেক্ষণ করা।স ট্রাফিক আইন ও নিরাপত্তা সংক্রান্ত সকল নির্দেশনা কঠোরভাবে মেনে চলা। দূরপাল্লার ট্রিপ এবং প্রাতিষ্ঠানিক কাজের প্রয়োজনে শিডিউল অনুযায়ী দায়িত্ব পালন করা।

যোগ্যতা ও অভিজ্ঞতা: বৈধ ড্রাইভিং লাইসেন্স (পেশাদার) থাকতে হবে। ড্রাইভার হিসেবে পেশাদার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ভালো যোগাযোগ দক্ষতা এবং পেশাদার আচরণ এবং বাংলা ও মৌলিক ইংরেজি ভাষায় কথা বলা এবং বোঝার দক্ষতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সুইজারল্যান্ড দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটের Job Vacancies সেকশনে গিয়ে বিস্তারিত নির্দেশনা দেখে নির্ধারিত নিয়মে আবেদন ফরম/জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

/এবি/