সরাসরি সাক্ষাৎকারে ইবনে সিনায় চাকরি, লাগবে না অভিজ্ঞতা

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
সরাসরি সাক্ষাৎকারে ইবনে সিনায় চাকরি, লাগবে না অভিজ্ঞতা
ইবনে সিনা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ দিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটির ন্যাচারাল মেডিসিন বিভাগে মেডিকেল প্রমোশন অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার

বিভাগ: ন্যাচারাল মেডিসিন

পদসংখ্যা: নির্ধারিত নয়

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৩ থেকে ৩২ বছর।

বেতন ও অন্যান্য সুবিধা: ২৪,৬০৫ টাকা (মাসিক)। এ ছাড়া টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

কর্মস্থল: যেকোনো জায়গায়।

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। স্বাস্থ্যসেবা পেশাজীবী, বিভিন্ন প্রতিষ্ঠান এবং ফার্মেসির সাথে সুসম্পর্ক গড়ে তোলার দক্ষতা। অভিজ্ঞতার প্রয়োজন নেই।

আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

/এবি/