অভিজ্ঞতা ছাড়াই আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
অভিজ্ঞতা ছাড়াই আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি
ছবি: সিজেডএন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। বেসরকারি এই শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংকটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নেবে। ৮ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে এমবিএ/এমবিএম, স্নাতকোত্তর অথবা বিএসসি ডিগ্রি

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

আবেদন শেষ: ২৫ অক্টোবর ২০২৬

/জেএইচ/