বিকাশে নতুন জব সার্কুলার, আবেদন করুন দ্রুত

সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
বিকাশে নতুন জব সার্কুলার, আবেদন করুন দ্রুত
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে সিনিয়র অফিসার/সহকারী ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ১১ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড

পদের নাম: সিনিয়র অফিসার/সহকারী ম্যানেজার

বিভাগ: সেক্রেটারিয়াল অ্যান্ড কর্পোরেট গভর্নেন্স

পদসংখ্যা: ০১টি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

যোগ্যতা: আইনে স্নাতক ডিগ্রি এলএলবি/এলএলএম। কোম্পানি সেক্রেটারি সংক্রান্ত কার্যপদ্ধতি, করপোরেট নথিপত্র এবং বিধিবদ্ধ নথিপত্র দাখিলের প্রয়োজনীয়তা সম্পর্কে ভালো জ্ঞান। খসড়া প্রণয়ন, নথিপত্র প্রস্তুতকরণ এবং রেকর্ড ব্যবস্থাপনায় বলিষ্ঠ দক্ষতা। বাংলা ও ইংরেজি ভাষায় কার্যকর যোগাযোগ দক্ষতা। কমপক্ষে ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদনের নিয়মসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

/এবি/