শিরোনাম

অভিজ্ঞতা ছাড়াই ইস্টার্ন ব্যাংকে চাকরি, বেতন ৩১ হাজার

সিটিজেন ডেস্ক
অভিজ্ঞতা ছাড়াই ইস্টার্ন ব্যাংকে চাকরি, বেতন ৩১ হাজার
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। ব্যাংকটি ট্রেইনি রিলেশনশিপ অফিসার (ব্রাঞ্চ সেলস) পদে জনবল নেবে। ৬ মে থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ১৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার (ব্রাঞ্চ সেলস)

বিভাগ: রিটেল অ্যান্ড এসএমই ব্যাংকিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: অনলাইন প্ল্যাটফর্ম এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে পারদর্শী। অভিজ্ঞতার প্রয়োজন নেই।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ৩১,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, হাসপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন চিকিৎসা সুবিধা, ছুটির সুবিধা এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ১৪ মে ২০২৬

/জেএইচ/