২২ পদে কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে চাকরি

সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
২২ পদে কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে চাকরি
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)। প্রতিষ্ঠানটিতে পাঁচ ক্যাটাগরির পদে মোট ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন ৩ নভেম্বর সকাল ১০টায় শুরু হয়ে চলবে আগামী ২৩ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড

সুযোগ-সুবিধা: মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া ভাতা, চিকিৎসা সুবিধা বা ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি এবং প্রতিষ্ঠানের বেতন কাঠামো ও বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা দেওয়া হবে। তবে কর্মীর আয়কর নিজেকেই পরিশোধ করতে হবে।

চাকরির ধর: চুক্তিভিত্তিক। প্রাথমিক চুক্তির মেয়াদ তিন বছর, যার মধ্যে এক বছর প্রবেশনকাল হিসেবে গণ্য হবে। সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে ৬০ বছর বয়স পর্যন্ত চুক্তির মেয়াদ নবায়ন করা হতে পারে।

আবেদন ফি: ২০০ টাকা।

১. পদের নাম: সহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৮টি (মেকানিক্যাল ৪টি, ইলেকট্রিক্যাল ৪টি)।

মূল বেতন: ৫২ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এইচআর/প্রশাসন/স্টোরস)

পদসংখ্যা: ২টি।

মূল বেতন: ৫২ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা: এইচআর, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক অথবা তিন বছর মেয়াদি স্নাতকের সঙ্গে এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা)

পদসংখ্যা: ২টি।

মূল বেতন: ৫২ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।কলেজ খুঁজুন

বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর।

৪. পদের নাম: উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৮টি (মেকানিক্যাল ৪টি, ইলেকট্রিক্যাল ৪টি)।

মূল বেতন: ৪০ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

৫. পদের নাম: জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআর/প্রশাসন/স্টোরস)

পদসংখ্যা: ২টি।

মূল বেতন: ৪০ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা: এইচআর, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক অথবা তিন বছর মেয়াদি স্নাতকের সঙ্গে এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের http://cpgcbl.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

/এবি/