ট্রান্সকম গ্রুপে চাকরি, স্নাতক পাসে নিয়োগ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
ট্রান্সকম গ্রুপে চাকরি, স্নাতক পাসে নিয়োগ
ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটি ব্রাঞ্চ ম্যানেজার (ট্রান্সকম ডিজিটাল শোরুম) পদে লোকবল নিয়োগ দেবে। ২১ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে- চলবে আগামী ২১ অক্টোবর পর্যন্ত।

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার (ট্রান্সকম ডিজিটাল শোরুম)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বেতন: আলোচনা সাপেক্ষে

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। খুচরা বিক্রয় কার্যক্রম, ইনভেন্টরি ব্যবস্থাপনা এবং মার্চেন্ডাইজিং সম্পর্কে ভালো জ্ঞানসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

/এবি/