এসএমসিতে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে নানা সুবিধা

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
এসএমসিতে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে নানা সুবিধা
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটির ইনস্টিটিউশনাল সেলস বিভাগ ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

বিভাগ: ইনস্টিটিউশনাল সেলস

পদের নাম: ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: ঢাকা

বয়সসীমা: সর্বোচ্চ ৪২ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: বার্ষিক কর্মদক্ষতাভিত্তিক প্রণোদনা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ডব্লিউপিপিএফ, দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, স্বাস্থ্যসেবা সুবিধা, ছুটির বিনিময়ে অর্থপ্রাপ্তি এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স।

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা এমবিএ। টেন্ডার ব্যবস্থাপনা এবং চুক্তি সংক্রান্ত আলোচনার দক্ষতাসহ ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

/এবি/