টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিজেডএন ডেস্ক

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ নাটোরের কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা এবং রাজশাহীর কয়েকটি এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানায়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারের আওতাধীন লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটা হবে। এ কারণে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর আওতাধীন এলাকা হলো- বড়াইগ্রাম উপজেলার কালিকাপুরের আংশিক, কালিরগুন, চরনটাবাড়িয়া, মহিষভাঙ্গা মোল্লাপাড়া, নটাবাড়িয়া, জোয়ারী, কালিকাপুর কারিগরি কলেজপাড়া, খৌদ্দকাচুটিয়া, বৃহৎ কাচুটিয়া ও আশপাশের কয়েকটি গ্রাম।
নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।
এদিকে, নেসকোর রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের (বিবিবি) নির্বাহী প্রকৌশলীর দপ্তর জানিয়েছে, ৩৩ কেভি কাটাখালী-বিমানবন্দর বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কাটা হবে। এজন্য ১১ কেভি বাইপাস ফিডারের আওতাধীন ওমরপুর, কুচপাড়া, মাস্টারপাড়া ও নামোপাড়া এলাকায় সোমবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া সার্ভে কলেজ থেকে খড়খড়ি পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এ কাজ করা হচ্ছে বলে জানিয়েছে নেসকো।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য প্রতিষ্ঠানগুলো দুঃখ প্রকাশ করেছে।

দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ