যমুনা গ্রুপে চাকরি, ১০ পদে নিয়োগ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
যমুনা গ্রুপে চাকরি, ১০ পদে নিয়োগ
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের নতুন কারখানার জন্য ১১টি পদে অভিজ্ঞ ও যোগ্য লোকবল নিয়োগ দেবে।

পদের নাম: জেনারেল ম্যানেজার (প্রোডাকশন)

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আরএমজি/আউটারওয়্যার উৎপাদনে ন্যূনতম ১৮ থেকে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একাধিক উৎপাদন লাইন পরিচালনায় উল্লেখযোগ্য অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: জিএম/ডিজিএম (এইচআর অ্যান্ড অ্যাডমিন)

যোগ্যতা: ম্যানেজমেন্ট বা যেকোনো বিষয়ে এমবিএ/মাস্টার্স। এইচআরএমে পিজিডি থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আরএমজি/টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ইউনিটে এইচআর ও অ্যাডমিন বিভাগে ন্যূনতম ১৮ থেকে ২০ বছরের অভিজ্ঞতা।

পদের নাম: এজিএম (কোয়ালিটি কন্ট্রোল)

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে অগ্রাধিকার। আরএমজি খাতে কোয়ালিটি কন্ট্রোলে ন্যূনতম ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা।

পদের নাম: ম্যানেজার (কমপ্লায়েন্স)

যোগ্যতা: ম্যানেজমেন্ট বা যেকোনো বিষয়ে এমবিএ/মাস্টার্স। এইচআরএমে পিজিডি/কমপ্লায়েন্সে ডিপ্লোমা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আরএমজি/টেক্সটাইল কারখানায় কমপ্লায়েন্সে ন্যূনতম ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা। স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমনীতি সংক্রান্ত কমপ্লায়েন্সের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

পদের নাম: ম্যানেজার (প্রোডাকশন)

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে অগ্রাধিকার। আরএমজি খাতে ন্যূনতম ১০ থেকে ১২ বছরের বাস্তব অভিজ্ঞতা। বিশেষ করে আউটারওয়্যার উৎপাদন ও লাইন ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: ম্যানেজার (স্টোর)

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর। আরএমজি/টেক্সটাইল/আউটারওয়্যার কারখানায় স্টোর, ইনভেন্টরি ও ওয়্যারহাউস ব্যবস্থাপনায় ন্যূনতম ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা।

পদের নাম: ম্যানেজার (অ্যাকাউন্টস)

যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফাইন্যান্সে এমবিএ/মাস্টার্স। সিএ (সিসি)/এসিসিএ/সিএমএ থাকলে অগ্রাধিকার। কারখানার হিসাব, অর্থ, কস্টিং ও আর্থিক প্রতিবেদন তৈরিতে ন্যূনতম ১০ থেকে ১২ বছরের বাস্তব অভিজ্ঞতা। আরএমজি/টেক্সটাইল খাতে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

পদের নাম: ম্যানেজার (অডিট)

যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফাইন্যান্সে এমবিএ/মাস্টার্স। সিএ (সিসি)/এসিসিএ/সিএমএ থাকলে অগ্রাধিকার। অভ্যন্তরীণ অডিট, কারখানা অডিট, কমপ্লায়েন্স এবং আর্থিক/অপারেশনাল অডিটে ন্যূনতম ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা।

পদের নাম: মেইনটেন্যান্স ইনচার্জ

যোগ্যতা: ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা সমমানের ডিগ্রি। আরএমজি/টেক্সটাইল কারখানার যন্ত্রপাতি, বৈদ্যুতিক, মেকানিক্যাল ও ইউটিলিটি রক্ষণাবেক্ষণে ন্যূনতম ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা।

পদের নাম: সিকিউরিটি ইনচার্জ

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক। সংশ্লিষ্ট নিরাপত্তা প্রশিক্ষণ/অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। কারখানার নিরাপত্তা ব্যবস্থাপনায় ন্যূনতম ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা। সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা [email protected] এই ঠিকানায় জীবনবৃত্তান্ত পাঠাতে পারবেন। এ ছাড়া ডাকযোগেও আবেদন করা যাবে।

ডাকযোগে আবেদপত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার, অ্যাডমিন অ্যান্ড এইচআর, যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্ক, কেএ-২৪৪, প্রগতি সরণি, কুড়িল, বারিধারা, ঢাকা-১২২৯।

নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুন বিস্তারিত

যমুনা গ্রুপে জব সার্কুলার
যমুনা গ্রুপে জব সার্কুলার

/এবি/